This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by NewBloggerThemes.com.

Monday, May 20, 2024

১৫৬ উপজেলায় ভোট আজ, ভোটার উপস্থিতি নিয়ে সংশয়..

 ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ হবে আজ মঙ্গলবার। ভোটের সার্বিক প্রস্তুতি থাকলেও এই ধাপে ভোটার উপস্থিতি নিয়ে সংশয় থাকছে। এর আগে ৮ মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট পড়ার হার ছিল ৩৬ শতাংশ, যা গত দেড় দশকের মধ্যে সর্বনিম্ন ভোটের হার।

এবার ৪৬১টি উপজেলায় চার ধাপে নির্বাচন হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি স্থানীয় সরকারের এই নির্বাচন বর্জন করেছে। তাদের অনুপস্থিতিতে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দেয়নি। প্রায় সব উপজেলায় ক্ষমতাসীন দলের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিছু উপজেলায় বিএনপির নেতারাও দলীয় নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।



সব মিলিয়ে অনেকটা একতরফা স্থানীয় সরকারের এই নির্বাচনের দ্বিতীয় ধাপেও ভোটার উপস্থিতি নিয়ে সংশয় আছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি নির্বাচন কমিশনাররা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে প্রার্থী ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনেকে ভোটার উপস্থিতি এবং তাঁদের নিরাপত্তা নিয়ে সংশয়ের কথা তুলে ধরেন।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান ইসিতে লিখিত অভিযোগ দেন, সেখানকার দুজন পুলিশ কর্মকর্তা তাঁর তিনজন কর্মীর বাসায় গিয়ে হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ফকিরহাট উপজেলার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এবং বাগেরহাট জেলার ডিবির ওসি স্বপন রায়কে সরিয়ে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেয় ইসি।


নির্বাচন কমিশনার মো. আলমগীর গতকাল সাংবাদিকদের বলেন, ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, প্রার্থীর জনপ্রিয়তা কেমন, এসবের ওপর ভোটার উপস্থিতি নির্ভর করবে। ভোটের হার বেশি হলে ইসি খুশি, কিন্তু না হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

দ্বিতীয় ধাপে আজ ভোট হচ্ছে ১৫৬টি উপজেলায়। এর মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে ২৪টি উপজেলায়। দ্বিতীয় ধাপে মোট প্রার্থী আছেন ১ হাজার ৮২৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোট প্রার্থী আছেন ৬০৩ জন। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৬৯৩ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আছেন ৫২৮ জন।

দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে সাতটি উপজেলায়, ভাইস চেয়ারম্যান পদে আটটি উপজেলায় এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সাতটি উপজেলায় একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের রাউজান ও কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ভোট গ্রহণের দরকার হচ্ছে না। এ দুই উপজেলার সব পদেই একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।..

Share:

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

 সোমবার (২০ মে) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ দণ্ডাদেশ দেন। 



এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির।  

এএসআই ঈশা খান পটুয়াখালী সদর উপজেলার শেহাকাঠি গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে। তিনি ভোলার কলাতলীরচর পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। মামলা দায়েরের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রায় ঘোষণার সময় ঈশা খান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।   

বেঞ্চ সহকারী হুমায়ুন কবির বলেন, ২০১৭ সালে বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা মৃত গোলাম মোস্তফার মেয়ে শাহনাজ আফরোজকে বিয়ে করেন ঈশা। বিয়ের সময় তাকে আড়াই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এরপর আরও ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করেন তিনি। এতে তার স্ত্রীর গর্ভপাত হয়। এ ঘটনায় ২০২০ সালের ১ জানুয়ারি বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন তার স্ত্রী।

Share:

ঘুরে আসুন হাওরে

 বর্ষায় টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ। মেঘে ঢাকা আকাশ দেখে মনে হয় যেন স্পর্শ করা যাবে। তবে টাঙ্গুয়ার হাওর একেক মৌসুমে একেক রূপ ধারণ করে। বর্ষাকালে আশপাশের ১৭৩টা হাওর মিলেমিশে একাকার হয়ে এটা হয়ে ওঠে আরেকটা সাগর, কী ঢেউ সেখানে।



বর্ষাকালে ভিন্ন রূপ ধারণ করে টাঙ্গুয়া, হয়ে যায় সীমাহীন সাগরের মতো এক বিশাল জলাভূমি। নৌকা ভেড়ানোর জায়গাও তখন মেলে না সহজে, গ্রামগুলো হয়ে যায় একেবারে নির্জন দ্বীপের মতো। বর্ষাকাল আসলে উড়ে চলে যায় মঙ্গোলিয়া কিংবা হিমালয়ের দিকে। বর্ষাকালে হাওরের চারিদিকে পানিতে ভরপুর। আর আকাশে যেন মেঘেরা খেলা করে। 

শীতকালে আনুমানিক ৩০ প্রজাতির পরিযায়ী বন্য হাঁস টাঙ্গুয়ার হাওরে অবস্থান করে। আপনি সহজেই স্থানীয় গ্রাম থেকে একটি ডিঙি নৌকা ভাড়া করে হাসের পালের কাছে যেতে পারেন, তাদের কোনোরূপ বিরক্ত না করে। শীতকালে আবার এখানে ফিরে আসে এবং আশ্রয় নেয় আগের তৈরি করা নীড়েই। আকাশে উড়ন্ত অবস্থায় এই ঈগল হলো বাংলাদেশের সবচেয়ে জাদুকরী প্রাকৃতি


কীভাবে যাবেন
ঢাকা থেকে সুনামগঞ্জ: ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে যেকোনো বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এসব নন-এসি বাসে জনপ্রতি টিকেট কাটতে ৬৫০-৭৫০ টাকা লাগে আর সুনামগঞ্জ পৌঁছাতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে।

সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে সুনামগঞ্জ যাওয়ার লোকাল ও সিটিং বাস আছে। সিটিং বাস ভাড়া ১০০ টাকা, সুনামগঞ্জ যেতে দুই ঘণ্টার মতো সময় লাগবে। অথবা শাহজালাল মাজারের সামনে থেকে সুনামগঞ্জ যাবার লাইট গাড়িতে ২০০ টাকা ভাড়ায় যাওয়া যায়।


সুনামগঞ্জ নেমে সুরমা নদীর ওপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা/অটো/বাইক করে তাহিরপুরে সহজেই যাওয়া যায়। তাহিরপুরে নৌকা ঘাট থেকে সাইজ এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করে বেড়িয়ে আসুন টাঙ্গুয়ার হাওর থেকে। তবে শীতকালে পানি কমে যায় বলে আপনাকে লেগুনা/অটো যেতে হবে সোলেমানপুর। সেখান থেকে নৌকা ভাড়া করে নিতে পারবেন হাওড়ের উদ্দেশ্যে। 

কোথায় থাকবেন
টাঙ্গুয়ার হাওরে থাকার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তবে যদি নৌকায় রাত কাটাতে চান তবে নিরাপত্তার জন্যে পাড়ের কাছাকাছি থাকার চেষ্টা করুন। আর ঘর ভাড়া করতে চাইলে টেকেরঘাট এলাকায় হাওর বিলাশ নামে কাঠের বাড়িতে স্বল্প মূল্যে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন।


Share:

অবশেষে ১৪ দলের বৈঠক বসছে বৃহস্পতিবার

 অবশেষে আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের বৈঠক বসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাতটায় এ বৈঠক ডেকেছেন।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। আজ সোমবার ১৪ দলের শরিকদের বৈঠকের বিষয়ে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ দলের আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। গত নির্বাচনে ১৪–দলীয় জোটের শরিকদের সঙ্গে ছয়টি আসনে সমঝোতা করে আওয়ামী লীগ। এর মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা এ কে এম রেজাউল করিম জয়ী হয়েছেন।

অন্য সবাই হেরে গেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কাছে। ২০১৮ সালের নির্বাচনে শরিকদের ১৩টি আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। এর মধ্যে সাতটিতে জয়ী হন তাঁরা। পরে উপনির্বাচনে আরেকটি আসন পায় ১৪ দলের শরিকেরা। গত সংসদে ১৪ দলের শরিকদের দুজন নারী সংসদ সদস্যও ছিলেন। এবার সংরক্ষিত নারী সদস্য একজন।

গত জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকেরা তাদের ছেড়ে দেওয়া ছয়টি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু তা আমলে নেয়নি আওয়ামী লীগ। এ নিয়ে জোটের মধ্যে একধরনের তিক্ততা তৈরি হয়। এর পর থেকেই ১৪–দলীয় জোটের ভবিষ্যৎ ঠিক করতে জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়ে আসছিল শরিকেরা। সরকার গঠনের প্রায় সাড়ে চার মাস পর জোটের শরিকদের নিয়ে বৈঠকের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ ও ১৪–দলীয় জোটের শরিকদের সূত্র বলছে, এটি মূলত জোটের ভেতর থাকা অস্বস্তি দূর করার বৈঠক। কারণ, শরিকেরা ভোটের ফলাফলে অখুশি। ফলে তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে কর্মসূচি নেওয়ার চিন্তাভাবনা করছে। ইতিমধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন কোনো কোনো শরিক দলের নেতারা। এমন প্রেক্ষাপটে শরিকদের শান্ত রাখতে আওয়ামী লীগ বৈঠকের উদ্যোগ নিয়েছে।

Share:

Sunday, May 19, 2024

১৬ ভরি স্বর্ণ ছিনতাই করে পালানোর সময় পুলিশের এসআই গ্রেফতার

 চট্টগ্রাম নগরীতে এক প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালানোর সময় আমিনুল ইসলাম নামে পুলিশের এক এসআইকে সোর্সসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা। রবিবার আখতারুজ্জামান ফ্লাইওভারের পাঁচলাইশ থানা অংশে এ ঘটনা ঘটে। পরে আটক এসআইকে খুলশী থানার কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর টাইগারপাস এলাকা থেকে আবদুল খালেক নামে এক ব্যক্তি বিদেশ থেকে আসার পথে গোয়েন্দা পুলিশ পরিচয়ে গাড়ি আটকিয়ে ১৬ ভরি স্বর্ণ কেড়ে নেন পুলিশ কর্মকর্তা আমিনুল। পরে ওই প্রবাসীকে ফ্লাইওভারে ছেড়ে দেওয়ার সময় প্রবাসী খালেকই প্রথমে জাপটে আমিনুলকে ধরে ফেলেন। এসময় তিনি চিৎকার দিলে লোকজন এগিয়ে আসে। পরে পুলিশ আসলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জনতার হাতে আটক অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও সাধারণ মামলা করার প্রস্তুতি চলছে।

খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, এসআই আমিনুল দায়িত্বরত (ডিউটিতে) ছিলেন না। এ ফাঁকে দুই সহযোগীকে নিয়ে বিদেশফেরত এক ব্যক্তির কাছ থেকে ১৬ ভরি সোনা ছিনতাইয়ের চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের আটক করার পর পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে। তৃতীয় ব্যক্তি পালিয়ে যান।


Share:

সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে গিয়ে নিখোঁজ, ডিবিকে জানালেন মেয়ে

 ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানানো হয়েছে, চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে সংসদ সদস্যের সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন। এ নিয়ে স্বজনেরা উদ্বিগ্ন।


আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস আজ রোববার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন–অর–রশীদের সঙ্গে দেখা করে বিষয়টি জানান।

মুমতারিন ফেরদৌস ডিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তাঁর বাবা ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন। বিষয়টি জানাতে তিনি ডিবি কার্যালয়ে এসেছেন।

ডিবি মোহাম্মদ হারুন–অর–রশীদ সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে একটি বাংলাদেশি মুঠোফোন ও একটি ভারতীয় মুঠোফোন ব্যবহার করেন। নম্বর দুটি কখনো বন্ধ আবার কখনো খোলা পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা বলা হচ্ছে। আনোয়ারুল আজিমের কী হয়েছে, সেটা জানার চেষ্টা চলছে।

আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আবদুর রউফ সাংবাদিকদের বলেন, ১২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। ১৪ মে পর্যন্ত পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তবে ১৬ মে সংসদ সদস্যের মুঠোফোন থেকে আবদুর রউফের কাছে ফোন আসে। তিনি ফোন ধরতে পারেননি। পরে আবার তিনি ফোন করলে মুঠোফোনটি বন্ধ পান। এর পর থেকে সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সাল থেকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য তিনি।

Share:

যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যে রাজশাহীতে শিক্ষক গ্রেপ্তার, অভিযোগ যৌন নিপীড়নের

 রাজশাহী শহরে ১০ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে আবদুল ওয়াকেল (৩৩) নামের এক শিক্ষককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার রাজশাহী নগরের ডাঁশমারী এলাকা থেকে আবদুল ওয়াকেলকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি বলছে, যৌন নিপীড়নের দৃশ্যগুলো ওই শিক্ষক ভিডিও ধারণ করে নিজের মুঠোফোন, পেনড্রাইভ, কম্পিউটার এবং এক্সটার্নাল হার্ডডিস্কে সংরক্ষণ করতেন। এসব ডিজিটাল ডিভাইস থেকে সার্চ ইঞ্জিন গুগল, মাইক্রোসফট, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এসব তথ্য পৌঁছে দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড অ্যাক্সপ্লয়েট চিলড্রেন (এনসিএমইসি) নামের এক প্রতিষ্ঠানের কাছে। এনসিএমইসি বাংলাদেশে সিআইডিকে এসব তথ্য সরবরাহ করে। এসব তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এনসিএমইসির তথ্যের ভিত্তিতে সিআইডির একটি বিশেষায়িত দল তদন্ত শুরু করে। স্থানীয় ভুক্তভোগী অনেক ছাত্র ও তাদের অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে তদন্তকারী দলের কাছে শিক্ষক ওয়াকেলের বিরুদ্ধে ‘ভয়ংকর’ সব তথ্য দেন।

ওয়াকেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্নাতক পড়ার সময় থেকে শিশুদের যৌন নিপীড়ন করে আসছিলেন তিনি। ছাত্রদের পড়ানোর জন্য তিনি একটি কোচিং সেন্টার খোলেন। কোচিং সেন্টারের ছাত্রদের চকলেট ও পছন্দের মোবাইল গেম খেলতে দিয়ে ব্যস্ত রেখে যৌন নিপীড়ন করতেন। যৌন নিপীড়নের এসব দৃশ্য তিনি ভিডিও করে রাখতেন। এ ঘটনায় ওয়াকেলের বিরুদ্ধে তাঁর বর্তমান কর্মস্থলের প্রধান শিক্ষক বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।


Share:

Click here

Blog Archive

NEWS

Recent Posts

Unordered List

Definition List